আপনার ওয়েবসাইট যদি ধীরগতির হয়, তবে কাস্টমাররা বিরক্ত হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়। গবেষণায় দেখা গেছে, একটি পেজ লোড হতে ৩ সেকেন্ডের বেশি সময় লাগলে ৫৩% ভিজিটর ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। স্পিড অপ্টিমাইজেশন তাই ই-কমার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইট ফাস্ট করার উপায়
১. ভালো হোস্টিং ব্যবহার: কম দামি শেয়ার্ড হোস্টিংয়ের কারণে সাইট স্লো হতে পারে। ডেডিকেটেড, ভিপিএস বা ক্লাউড হোস্টিং ব্যবহার করুন। ২. ইমেজ অপ্টিমাইজেশন: ওয়েবসাইটের ছবিগুলো কম্প্রেস করে ছোট সাইজে (যেমন WebP ফরম্যাটে) আপলোড করুন। ৩. ক্যাশিং (Caching) প্লাগইন: ক্যাশ প্লাগইন ব্যবহার করলে সাইট দ্রুত লোড হয়। ৪. সিডিএন (CDN) ব্যবহার: কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাইট দ্রুত লোড হবে। ৫. অপ্রয়োজনীয় প্লাগইন বাদ দেওয়া: অতিরিক্ত স্ক্রিপ্ট এবং প্লাগইন সাইটের স্পিড কমিয়ে দেয়।
উন্নত মানের হোস্টিং এবং স্পিড অপ্টিমাইজেশনের জন্য Move Online-এর সাহায্য নিন।
